August 15, 2026, 2:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

এডেন সাগরে ব্রিটিশ মালিকানাধীন জাহাজে হামলা ও মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের নৌবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের নৌবাহিনী এডেন সাগরে ব্রিটিশ মালিকানাধীন একটি কার্গো জাহাজে বড় ধরনের হামলা চালিয়েছে। হামলায় জাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটির ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণ বাঁচাতে জাহাজটি ক্রুরা এটি ত্যাগ করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, এডেন সাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ব্রিটিশ জাহাজ ‘রুবাইমার’ –এ হামলা চালানো হয়েছে। হামলায় জাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটি সম্পূর্ণ থেমে গেছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটির এখন এডেন সাগরে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, হামলা চালানোর সময় জাহাজের ক্রুরা যাতে নিরাপদে এটি ত্যাগ করতে পারে সেদিকে লক্ষ রাখা হয়েছে।

এদিকে ব্রিটিশ মেরিটাইম সিক্যুরিটি কোম্পানি ‘অ্যাম্ব্রে’ জানিয়েছে, ব্রিটেনে তালিকাভুক্ত বেলজিয়ামের পতাকাবাহী একটি কার্গো জাহাজ রোববার ইয়েমেনের নিকটবর্তী বাব আল-মান্দাব প্রণালিতে হামলার শিকার হয়েছে। হামলার ফলে একটি বড় ধরনের বিস্ফোরণের পর ক্রুরা জাহাজটি ত্যাগ করেছে।

এদিকে ইয়েমেনের বিমান বাহিনী এক ঘোষণায় বলেছে, তারা হুদায়দা বন্দরের কাছে একটি মার্কিন অত্যাধুনিক এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন। ঘোষণায় বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ নিয়ে ড্রোনটি ইয়েমেনের আকাশসীমায় অনুপ্রবেশ করে বিদ্বেষী তৎপরতা চালাচ্ছিল। উপযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, যতদিন গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হচ্ছে ততদিন লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন সাগরে তাদের এ ধরনের হামলা চলতেই থাকবে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page