November 8, 2026, 6:08 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মতি দিয়েছে নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মতি দিয়েছেন। তবে তিনি একথাও বলে দিয়েছেন যে, সেটি কোনোভাবেই ‘যুদ্ধ বিরতি’ হবে না।

মার্কিন টিভি চ্যানেল এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক ঘণ্টা বা তার কিছু বেশি সময় ছোটোখাট কৌশলগত বিরতি হতেই পারে; গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো এবং মুক্তি পাওয়া জিম্মিদের গাজা থেকে বের হতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণ। কিন্তু আমি মনে করি না সেখানে একটি ‘সাধারণ যুদ্ধবিরতি’ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় ‘তিন দিনের বিরতি’ ঘোষণা করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানোর পর নেতানিয়াহু ‘কৌশলগত সাময়িক বিরতির’র ঘোষণা দিলেন। গতকাল (মঙ্গলবার) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন এই আহ্বান জানিয়ে বলেন, এই বিরতি হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে আমেরিকা, ইসরাইল ও কাতার একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এজন্য দেওয়া হবে যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়াও হামাসের হাতে‌ আটক ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই–বাছাইও করা যাবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। সেদিন থেকেই ইসরাইলের বিমান বাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

বিগত ১ মাসে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। অন্যদিকে ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। হামলার প্রথম দিনই ইসরাইল থেকে অন্তত ২৪০ জনকে যুদ্ধবন্দী হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস। অন্তত ১৫ লাখ বেসামরিক লোক হামাস-ইসরাইল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় হামাস ও ইসরাইলের যুদ্ধ শুরুর আটদিনের মাথায় ১৬ অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির প্রস্তাব তুলেছিল রাশিয়া। কিন্তু আমেরিকা ও ব্রিটেনের আপত্তির কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। যুদ্ধ বিরতির প্রস্তাবে আপত্তি তুলে ওয়াশিংটন ও লন্ডন দাবি করেছিল, গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা হামাসের পক্ষে যাবে ও এই যুদ্ধ বিরতির ফলে তারা আবারও ইসরাইলে হামলার সুযোগ পাবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page