August 14, 2026, 3:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া রবিবার বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরমাণু ক্ষমতাধর এ রাষ্ট্রের এটি হচ্ছে ধারাবাহিক উস্কানিমূলক পদক্ষেপের ক্ষেত্রে সর্বশেষ একটি পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

পিয়ংইয়ং পীত সাগর অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র কয়েকদিন পর এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। তারা জানায়, এটি ছিল নতুন প্রজন্মের কৌশলগত ক্রজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা।
উত্তর কোরিয়া নতুন বছরে তাদের দেশের অস্ত্র পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে। এসবের মধ্যে রয়েছে তাদের কথিত ‘পানির নিচে চালিত পরমাণু অস্ত্র ব্যবস্থা’ এবং সলিড জ্বালানি চালিত হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।
জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আজ সকাল ৮টায় উত্তর কোরিয়ার সিনপো এলাকার জলসীমার কাছে পরীক্ষা চালানো বেশ কয়েকটি অজ্ঞাতনামা ক্রুজ ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’
জেসিএস বলেন, উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের নজরদারিত্বের আওতায় ছিল। বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে, তারা নতুন প্রজন্মের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এটি ছিল তাদের প্রথম পরীক্ষা।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পরীক্ষাটি ছিল ‘অস্ত্র ব্যবস্থার ক্রমাগত হালনাগাদ করার একটি প্রক্রিয়া। এটি পিয়ংইয়ংয়ের একটি নিয়মিত এবং বাধ্যতামূলক কার্যক্রম। এ দফায় কতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে তারা সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page