October 3, 2026, 7:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হবে হোভারক্রাফ্ট : ইরানের নৌবাহিনীর প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন, তার বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি হোভারক্রাফটকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করবে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

শাহরাম ইরানি বলেন, দেশের নৌবাহিনীর প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে- নিজেদের সমুদ্রসীমার নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে ইরানি বিশেষজ্ঞদের সহায়তায় নৌবহরের জাহাজ ও জলযানগুলোকে নতুনভাবে সংস্কার এবং অস্ত্রসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।

গত বছরের দীর্ঘ সমুদ্র অভিযানের কথা উল্লেখ করে শাহরাম ইরানি বলেন, এই অভিযানের মধ্যদিয়ে ইরানের সরকার এবং জনগণের শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটেছে। গত বছরের ১৮ই মে দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে ইরানি বহর বন্দর আব্বাসে ফিরে আসে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দিনা ডেস্ট্রয়ার এবং মাকরান ফরওয়ার্ড বেইজ শিপ ওই অভিযানে অংশ নিয়েছিল।

ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, কিছুদিনের মধ্যে নতুন কিছু হোভারক্রাফট তার বাহিনীতে যুক্ত হবে যাতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে। তিনি দ্বৈত-লক্ষ্যের টর্পেডো তৈরির প্রশংসা করে বলেন, এই ধরনের যুদ্ধাস্ত্র উৎপাদনের গুরুত্বপূর্ণ সাফল্য শিগগিরি প্রদর্শন করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page