October 29, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

খোদায়ি ওয়াদা অনুযায়ী ইসরাইলের ধ্বংস অনিবার্য : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর কাছ থেকে নিরঙ্কুশ সমর্থন পাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল নিশ্চিতভাবে একদিন অদৃশ্য হয়ে যাবে।

তিনি গতকাল (শনিবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে এক বিশাল জনসভায় এ ভবিষ্যদ্বাণী করেন।

রায়িসি বলেন, ভুয়া ইসরাইল সরকার অন্যায় ও অবিচারের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী অন্যায় ও অবিচারের কোনো স্থায়িত্ব নেই। শুধুমাত্র ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা টিকে থাকবে।

তিনি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশের বিরুদ্ধে পাশ্চাত্যের শত্রুতার প্রধান কারণ ইরান নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়িয়েছে। রায়িসি বলেন, সমস্ত শত্রুতা সত্ত্বেও আমাদের ধর্মীয় শিক্ষা ও নীতি হচ্ছে বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে থাকা।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) চার দশকেরও বেশি সময় আগে নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তিনি ইহুদিবাদীদের কবল থেকে জেরুজালেম আল-কুদস শহর মুক্ত করা এবং ইসরাইল সরকারের বিলুপ্তির আহ্বান জানিয়েছিলেন যে নীতি তেহরান এখনও ধারন করে। তিনি বলেন, ইরান চার দশক ধরে ফিলিস্তিনি জাতির অধিকার নিয়ে যে কথা বলে এসেছে গোটা বিশ্ব এখন তা উপলব্ধি করতে শুরু করেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শুধুমাত্র ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার জন্য গত প্রায় ৪৫ বছর ধরে নানারকম শত্রুতা ও অন্যায় আচরণের শিকার হওয়া সত্ত্বেও নিজের অবস্থান থেকে একচুলও সরে যায়নি তেহরান। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইরান সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির হুমকি ধমকির কথা উল্লেখ করে রায়িসি বলেন, তারা ভেবেছিল তারা ইরানকে পরমাণু শিল্প থেকে বঞ্চিত করতে পারবে, কিন্তু তা পারেনি। সামরিক শিল্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসব শিল্পে আমাদের অর্জন অনেক এবং আমাদেরকে এখনও আরো বহুদূর যেতে হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানামুখী চাপ সত্ত্বেও ইরান ৫% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে বলে প্রেসিডেন্ট রায়িসি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page