October 3, 2026, 11:13 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজাবাসীর রক্ত ইসরাইলের পতন ত্বরান্বিত করবে : ইরানের সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বরতায় নিরপরাধ গাজাবাসীর যে রক্ত ঝরছে তাতে ইসরাইলের পতন ত্বরান্বিত হবে। তিনি বলেন, ইসরাইল তার লজ্জাজনক পরাজয় ঢাকতে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ৯৫তম দিনে আজ (মঙ্গলবার) জেনারেল আব্দুর রহিম মুসাভি এই মন্তব্য করেন। ইসরাইল যে লক্ষ্য নিয়ে গাজায় বর্বর আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধের ৯৫তম দিনেও দখলদাররা তার কোনটাই অর্জন করতে পারেনি।

জেনারেল মুসাভি আরো বলেন, পশ্চিম আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন নিয়ে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটি হামাসের সাথে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে অসহায় নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই ইসরাইল তার পরাজয় ঠেকাতে পারবে না বরং গাজার সাধারণ মানুষের এই রক্তের বন্যা ইসরাইলের পতন ত্বরান্বিত করবে।

কেরমান প্রদেশে শহীদ জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক বোমা হামলার কথা উল্লেখ করে আব্দুর রহিম মুসাভি বলেন, কুৎসিত হৃদয়ের যেসব সন্ত্রাসী যুদ্ধের ময়দানে লড়াই করতে সক্ষম নয়, তারা এই হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page