August 11, 2026, 7:34 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে ব্রিক্সের সহযোগিতা চাইল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান পাশবিক হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো আলাদা আলাদা বার্তায় এ আহ্বান জানিয়েছেন।

চিঠিতে তিনি গাজার নিরস্ত্র জনগোষ্ঠীর ওপর ইসরাইল সরকারের চলমান পাশবিকতায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। ইসরাইলের এই অপরাধযজ্ঞ বন্ধ করতে ‘কার্যকর, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার জন্য ব্রিক্সের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ইসরাইলি নেতাদের বিচারের ব্যবস্থা করতে হবে।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালান হামাস যোদ্ধারা। আল-আকসা তুফান নামক ওই অভিযানে অন্তত ১,৪০০ ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনা নিহত হয়।

ওই অভিযানের প্রতিশোধ নিতে তেল আবিব সরকার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের উপর এক মাস ধরে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। ইসরাইলিদের এই পাশবিকতায় রোববার পর্যন্ত ৯,৭৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের ৪,৮০০ জনই শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page