October 3, 2026, 3:46 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজার উত্তরাঞ্চলে রকেট হামলায় আট ইসরায়েলি সেনা নিহত : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের তাল আজ-জাতারে তাদের চালানো রকেট হামলায় একসঙ্গে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর গাজায় ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান নিয়ে ঢুকে পড়েন হাজার হাজার ইসরায়েলি সেনা। তারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে অভিযান চালায়। এরপর যায় দক্ষিণাঞ্চলে। উত্তরাঞ্চলে হামাসকে দুর্বল করে দেওয়ার দাবি করে আসলেও; সেখানে প্রতিনিয়ত হামাসের যোদ্ধাদের হামলার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবশ্য একসঙ্গে আট সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে আইডিএফের তথ্য অনুযায়ী, স্থল অভিযানে অংশ নিয়ে এখন পর্যন্ত ১৩২ সেনার মৃত্যু হয়েছে। যদিও তারা আহতের সংখ্যা প্রকাশ করেনি।

ইসরায়েলি হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া সেনাদের মধ্যে ৫ হাজার জন আহত হয়েছেন। যার মধ্যে ৩ হাজার সেনার হাত-পা গুরুতর জখম হয়েছে। আহত ৫ হাজার সেনার মধ্যে ২ হাজার জনকে যুদ্ধ করার জন্য অক্ষম হিসেবেও ঘোষণা করেছে আইডিএফ।

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, তাদের হামলায় এখন পর্যন্ত হামাসের ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছেন। ধারণা করা হয়, গাজায় হামাসের প্রশিক্ষিত ৩০ হাজার যোদ্ধা রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page