October 31, 2026, 2:00 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

গাজার গির্জা ও অ্যাংলিকান হাসপাতালে হামলায় কষ্ট পেয়েছেন পোপ ফ্রান্সিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গ্রীক অর্থোডক্স চার্চ ও অ্যাংলিকান হাসপাতালে হামলায় কষ্ট পেয়েছেন পোপ ফ্রান্সিস। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে।

আর এই সংঘাতের মধ্যেই সম্প্রতি গাজার গির্জা ও হাসপাতালে হামলার ঘটনা ঘটে। রোববার (২২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গাজার গ্রীক অর্থোডক্স পোরফিরিয়াস চার্চ এবং গাজার একটি অ্যাংলিকান হাসপাতালে হামলার জন্য তিনি দুঃখিত বলে রোববার জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

তিনি বলেন, ‘আমি ইসরায়েল এবং ফিলিস্তিনে যা ঘটছে তার খোঁজ রাখছি। (চলমান সংঘাতে হতাহতদের প্রতি) আমি আমার বিশেষ বেদনা ও উদ্বেগ প্রকাশ করছি। একইসঙ্গে যারা আটক রয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের পাশে দাঁড়াই ও প্রার্থনা করছি। আমি গাজার গুরুতর মানবিক পরিস্থিতির কথা ভাবছি। এটা আমাকে কষ্ট দেয়, অ্যাংলিকান হাসপাতাল এবং গ্রীক অর্থোডক্স গির্জা সাম্প্রতিক দিনগুলোতে হামলার শিকার হয়েছে।’

পোপ আরও বলেন, ‘আমি অবরুদ্ধ ভূখণ্ডকে উন্মুক্ত করার জন্য, মানবিক সহায়তার বিতরণ অব্যাহত রাখার জন্য এবং বন্দিদের মুক্ত করার জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’

চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তির আহ্বান জানিয়ে ফ্রান্সিস বলেন: ‘যুদ্ধ, বিশ্বের প্রতিটি যুদ্ধই একটি পরাজয়। আমি যন্ত্রণাদায়ক ইউক্রেনের কথাও ভাবছি। যুদ্ধ সর্বদা পরাজয়, এটি মানব ভ্রাতৃত্বের ধ্বংস।’

প্রসঙ্গত, ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে জানানো হয় হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৭১ জন।

আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের ওপর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। ফরেনসিক এবং পরিস্থিতিগত প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েল অবশ্য সেখানে বিমান হামলার দায় অস্বীকার করে আসছে।

আনাদোলু বলছে, ঐতিহাসিক কারণে গাজার এই হাসপাতালটি ব্যাপটিস্ট হাসপাতাল নামে পরিচিত। এটি ১৯৮০ এর দশকের শুরু থেকে অ্যাংলিকান চার্চ বা চার্চ অব ইংল্যান্ডের অধীনে ছিল।

এছাড়া গত বৃহস্পতিবার গভীর রাতে গাজা শহরের গ্রীক অর্থোডক্স পোরফিরিয়াস চার্চে বিমান হামলা চালায় ইসরায়েল। রাতের সেই হামলায় চার্চটি ধ্বংস হয়ে যায় এবং এক ডজনেরও বেশি মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কুদরা পরে জানান, গির্জায় ইসরায়েলের সরাসরি ওই হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৬ জন ফিলিস্তিনি খ্রিস্টান রয়েছেন।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছিল, বোমা হামলার ফলে চার্চ স্টুয়ার্ডস কাউন্সিলের ভবন সম্পূর্ণ ধসে পড়ে। সেই ভবনে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার – তাদের মধ্যে খ্রিস্টান এবং মুসলিম উভয়ই ছিল – ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে গির্জায় আশ্রয় নিয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page