October 28, 2026, 3:05 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজার রাফাহ শহরে অভিযানে রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ বলেছেন, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা রমজানের শুরু নাগাদ গাজায় বন্দী বাকি জিম্মিদের মুক্তি না দিলে ইসরাইলি বাহিনী আগামী মাসে রাফাহ শহরে অভিযান শুরু করবে। খবর এএফপি’র।

রোববার জেরুজালেমে আমেরিকার ইহুদি নেতাদের সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক প্রধান গ্যান্টজ বলেন, ‘বিশ্ব এবং হামাস নেতাদের অবশ্যই জানানো দরকার যে রমজান নাগাদ আমাদের জিম্মিরা বাড়িতে না ফিরলে রাফাহ এলাকাসহ সর্বত্র যুদ্ধ চলবে।’
মুসলমানদের পবিত্র রমজান মাস আগামী ১০ মার্চ থেকে শুরু হবে।
ইসরাইল সরকার শহরটিতে তাদের পরিকল্পিত হামলার জন্য এরআগে কোন নির্দিষ্ট সময়সীমা এভাবে বেঁধে দেয়নি। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধে গৃহহীন হয়ে পড়া ১৭ লাখ ফিলিস্তিনের অধিকাংশ সেখানে আশ্রয় নিয়েছে।
এদিকে ব্যাপক হতাহতের সম্ভাবনার আশঙ্কা থেকে বিদেশি সরকার এবং দাতা সংস্থাগুলো হামলা থেকে রাফাহ শহরকে রেহাই দেয়ার জন্য ইসরাইলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে। চারমাস যুদ্ধ চলাকালে স্থল সেনারা শহরটিতে কোন হামলা চালায়নি। এটি হচ্ছে গাজার একটি গুরুত্বপূর্ণ শহর।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page