October 29, 2026, 8:00 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ইয়েমেনে কঠোর অবস্থানের প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন-আমির আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত হুথি মুখপাত্র আব্দুস সালামের সঙ্গে এক বৈঠকে এ প্রশংসা করেন।

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল। ওই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত ও ৫৭ হাজার মানুষ আহত হয়েছেন।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যে-কোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী।

ইয়েমেনের এসব পদক্ষেপের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে ইরান। তেহরান হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অস্ত্রসস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করলেও ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

আব্দুস সালামের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে দেশটির আলোচনা প্রক্রিয়ার প্রতিও সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতি তেহরান সমর্থন দিয়ে যাবে।

সাক্ষাতে হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান এই আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম। তিনি ইয়েমেনের চলমান শান্তি প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে আট বছরের সৌদি আগ্রাসন গত বছর বন্ধ হয়। এরপর হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় রিয়াদ। গত সেপ্টেম্বরে আনসারুল্লাহ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page