August 20, 2026, 3:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৬ হাজার ৯৪৫ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক্ক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকেই পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুড়িয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি। এর ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা।

উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তেনের এই অঞ্চলটিতে হামাস-ইসরায়েলের সংঘাত চলছে ১১৭ দিন ধরে। দিন যত যাচ্ছে উপত্যকাটিতে তীব্র হচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা। তেল আবিবের ক্রমাগত এ হামলায় গত চার মাসে আহত হয়েছে ৬৫ হাজার ৯৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, শেষ একদিনে গাজায় অন্তত ১৬টি স্থানে ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ১৫০ ফিলিস্তিনি। অন্যদিকে আহত হয়েছে ৩১৩ জন। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page