October 4, 2026, 4:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যাকে হিটলারি বর্বরতার সঙ্গে তুলনা করল ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে তৎকালীন জার্মান নাৎসী নেতা এডলফ হিটলারের অপরাধযজ্ঞের তুলনা করেছেন। তিনি গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সিলভা। তিনি বলেন, “গাজায় আজ যা হচ্ছে তাকে যুদ্ধ বলা যায় না , এটি হচ্ছে গণহত্যা।”

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, “এটি এমন কোনো যুদ্ধ নয় যেখানে সৈন্যদের বিরুদ্ধে সৈন্যরা যুদ্ধ করছে। বরং এখানে উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত একটি সেনাবাহিনী প্রতিপক্ষের নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।”

লুলা দা সিলভা বলেন, “গাজায় আজ ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে আর কখনও কোথাও হয়নি। অবশ্য একবার হয়েছিল যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।”

গাজা উপত্যকায় তৎপর জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরাওয়াকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

আনরাওয়ার কয়েকজন কর্মী ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে অংশ নিয়েছিলেন বলে তেল আবিব দাবি করার পর আমেরিকাসহ বিশ্বের বহু দেশ জাতিসংঘের ওই সংস্থাকে আর্থিক সহযোগিতা দেয়া বন্ধ করে দিয়েছে। সিলভা বলেন, যে ভূখণ্ডের জনগণ বহু দশক করে নিজেদের জন্য একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে তাদের জন্য মানবিক সাহায্য বন্ধ করা উচিত হবে না।



Our Like Page