October 4, 2026, 12:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার লক্ষ্য গণহত্যা : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনী সংগঠন হামাসের লেবানন ভিত্তিক একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গাজায় ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন চালিয়ে যাওয়ার উদ্দেশ্য গণহত্যা।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেছেন, নেতানিয়াহুর আগ্রাসন অব্যাহত রাখার ওপর জোর দেওয়া সম্পূর্ণভাবে নিশ্চিত করে যে গাজায় গণহত্যা চালানোই তার লক্ষ্য।
তিনি আরো বলেছেন, আমরা আমাদের জনগণকে রক্ষায় সবধরনের প্রচেষ্টাই চালাবো। হোক সেটা স্থল প্রতিরোধ কিংবা রাজনৈতিক।
নেতানিয়াহু বুধবার হামাসের যুদ্ধবিরতির দাবিকে নাকচ করে সৈন্যদের গাজার দক্ষিণে রাফায় এগিয়ে যাওয়ার নির্দেশ দেন, যেখানে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।
তার এ মন্তব্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আশাকে ম্লান করে দিয়েছে। ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে এসে এ চুক্তিকে ‘অপরিহার্য’ বলে মন্তব্য করেছিলেন।
এদিকে মিসরের একজন কর্মকর্তা জানিয়েছেন, কায়রোয় বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page