May 7, 2026, 3:19 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারি আমিরের সাথে বাইডেনের আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গাজা-ইসরাইল যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য কাতারে ফোন করেন।

হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হাতে থাকা বাকি বন্দীদের জরুরিভিত্তিতে মুক্তি নিশ্চিত করার বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেন।

এদিকে, দোহা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আমির এবং মার্কিন প্রেসিডেন্ট গাজা-ইসরাইল পরিস্থিতিকে শান্ত করা এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন। টেলিফোন সংলাপে দুই নেতা গাজায় মানবিক ত্রাণসামগ্রী পাঠানোর বিষয় নিয়েও আলোচনা করেন।

এদিকে, সিএনএন-এর বরাত দিয়ে টাইমস অব ইসরাইল খবর দিয়েছে যে, নোয়া আর্গামানি নামে এক মার্কিন তরুণী হামাসের হাতে আটক রয়েছে। তার মা লিওরা আর্গামানি ব্রেন ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যুর আগে তিনি তার মেয়েকে একবার দেখতে চান বলে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখেছেন। এরপর কাতারের আমিরের সাথে বন্দী মুক্তির বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page