October 3, 2026, 6:49 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফরাসী প্রেসিডেন্টের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে বুধবার তিনি এ দাবি জানান।
তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ফ্রান্স আগামী দিনগুলোতে জর্ডানের সহযোগিতায় গাজায় মানবিক কার্যক্রম পরিচালনা করবে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ম্যাঁক্রো গাজায় বেসামরিক প্রাণহানি এবং জরুরি মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলী প্রধানমন্ত্রীর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এছাড়া তিনি অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলী বসতিস্থাপনাকারীদের সহিংসতা বন্ধ এবং বসতি স্থাপনের নতুন পরিকল্পনা থেকে দূরে থাকার কথাও বলেছেন।
এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ফোনে কথা বলার সময়ে ইসরায়েলী প্রধানমন্ত্রী নৌপথের স্বাধীনতা রক্ষায় ফ্রান্সের সম্পৃক্ততা এবং লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তার ইচ্ছে প্রকাশের জন্যে ম্যঁক্রোকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত হয়। গাজায় এখনও ১২৯ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হাসাসকে নিশ্চিহৃ করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজার ১১০ ফিলিস্তিনী নিহত ও ৫৫ হাজার আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page