October 28, 2026, 3:05 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ৯০ শতাংশ লেবানিজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক জনমত জরিপে লেবাননের ৯০ শতাংশ লোক গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

বৈরুত-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান,কৌশলগত ও উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান কনসালটেটিভ সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ডকুমেন্টেশনের পরিচালিত সমীক্ষার উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্রটি বলেছে, ‘লেবাননের সব সেক্টরে ৯৪.১ শতাংশ শিয়া, ৯২.৪ শতাংশ সুন্নি, ৮৩.৮ শতাংশ খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের ৯২.৯ শতাংশ একমত যে যুক্তরাষ্ট্রই ক্রমাগত উত্তেজনা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ব্যর্থতার মূল কারণ।’
ইসরায়েল-হামাস সংঘাতের চার মাস ধরে পরিচালিত এই জরিপ এবং লেবাননের বিভিন্ন সম্প্রদায় এবং অঞ্চলের ৪শ’ জনের একটি নমুনা অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে দুই-তৃতীয়াংশ লেবানিজ ফিলিস্তিনি জনগণের প্রতি ‘লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হিজবুল্লাহ) সমর্থনকে লেবাননের জাতীয় স্বার্থের সম্পূরক বিবেচনা করে।’
জরিপ অনুসারে, প্রায় ৬০ শতাংশ বিশ্বাস করেন, হিজবুল্লাহর শক্তি প্রদর্শন ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ পরিচালনা থেকে বিরত রাখবে। অধিকন্তু, প্রায় ৬০ শতাংশ একমত যে ‘প্রতিরোধের অক্ষের মধ্যে লেবাননের উপস্থিতি দেশটির অবস্থানকে শক্তিশালী করে এবং আগ্রাসন প্রতিরোধে সহায়তা করে।’
লেবানন-ইসরায়েল সীমান্তে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল জবাবে দক্ষিণ লেবাননে কামান হামলা চালায়।
লেবাননের নিরাপত্তা সূত্রে জানা যায়, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননের পক্ষ থেকে ৩০২ জন নিহত হয়েছে। যার মধ্যে ২০৫ জন হিজবুল্লাহ সদস্য এবং ৫৭ জন বেসামরিক নাগরিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page