October 28, 2026, 3:45 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন ভোট ঠেকানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলজেরিয়ার আহবানে গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে একটি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও কূটনৈতিক সূত্র শনিবার জানিয়েছে, ওয়াশিংটন আবারও এই প্রস্তাব ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে।

আন্তর্জাতিক বিচার আদালত জানুয়ারির শেষের দিকে ইসরায়েলকে গাজা যুদ্ধে গণহত্যামূলক কার্যক্রম থেকে বিরত থাকার রায় দেওয়ার পর আলজেরিয়া একটি নতুন খসড়া নিয়ে আলোচনা শুরু করেছে।
সর্বশেষ এই খসড়া প্রস্তাবটি শনিবার দেখেছে, এতে বলা হয়েছে, প্রস্তাবে অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে এবং সকল পক্ষকে অবশ্যই এই প্রস্তাবের প্রতি সম্মান করতে হবে।’
প্রস্তাবে ‘ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করা হয়’ এবং এটি ‘সকল জিম্মির অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করে।’
হামাস পরিচালিত ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও নৃশংস স্থল অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৮,৮৫৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের জন্য অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে, তারা এই প্রস্তাবে ভেটো দেবে।
আলজেরিয়ার প্রস্তাবিত খসড়ার বিষয়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশর ও কাতারের নেতাদের সাথে একটি জিম্মি চুক্তিতে কাজ করছেন যা প্রায় ছয় সপ্তাহের ‘লড়াইয়ের দীর্ঘ বিরতি’ নিয়ে আসবে।
থমাস-গ্রিনফিল্ড বলেন, মার্কিন উদ্যোগের বিপরীতে ‘নিরাপত্তা পরিষদে পেশ করা রেজুলেশন’ ফলাফল অর্জন করবে না এবং প্রকৃতপক্ষে, এটি তাদের বিরুদ্ধে যেতে পারে।
‘যুক্তরাষ্ট্র এই খসড়া রেজুলেশনের পদক্ষেপকে সমর্থন করে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটি খসড়া হিসাবে ভোটের জন্য আসা উচিত, তবে এটি গৃহীত হবে না।’
জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর সম্প্রতি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে নিরাপত্তা পরিষদের এখন মানবিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’ কাউন্সিল সদস্যদের মধ্যে খসড়া প্রস্তাবের বক্তব্যের প্রতি ‘ব্যাপক সমর্থন’ রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page