October 3, 2026, 10:23 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে ইসরাইল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন।

যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকার মধ্যেই গাজা নিয়ে কঠোর আলোচনা তার এ সফরের উদ্দেশ্য বলে জানা গেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত দখলকৃত পশ্চিমতীরসহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় লেবানন সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও ইসরায়েলে একশ’রও বেশি ড্রোন হামলা চালিয়েছে।
এ রকম প্রেক্ষাপটে রোববার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে এন্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যাপক অংশজুড়ে নিরাপত্তা হুমকিও তৈরি হতে পারে।
সংঘাত ও উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিঙ্কেন আরো বলেছেন, এখন এ অঞ্চলে গভীর উত্তেজনা চলছে। এটি এমন একটি যুদ্ধ যা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। যার কারণে আরো নিরপত্তাহীনতা ও দুর্ভোগ দেখা দিতে পারে।
তিনি আরো বলেন, ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনায় অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে থাকা উচিত। এছাড়া নাগরিকদের প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি অন্তর্ভূক্ত থাকা অতি অবশ্যই জরুরি।
ইসরায়েলের দুই মন্ত্রী ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দেয়ার কথা বলার প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেছেন, তারা এটা পারে না। তারা ফিলিস্তিনীদের গাজা ত্যাগের জন্যে চাপ দিতে পারে না।
যুদ্ধ শুরুর পর চতুর্থ দফায় মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। তিনি ইসরায়েল সফরের আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করবেন। মঙ্গলবার তিনি ইসরায়েলী নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এছাড়া কাতার যাওয়ার আগে ব্লিঙ্কেন জর্ডান, তুরস্ক ও গ্রিস সফর করেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।
গাজায় ইসরায়েলী হামলায় এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৮৩৫ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার কেবিনেট বৈঠকে আবারো দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ৭ অক্টোবর যা ঘটেছে তা আর ঘটবে না।
এটি তার সরকারের অঙ্গীকার উল্লেখ করে তিনি আরো বলেছেন, এ কারণে আমাদের সৈন্যরা জীবন দিচ্ছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page