October 29, 2026, 7:18 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজা বসবাসের অযোগ্য : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।

গ্রিফিথস এক বিবৃতিতে বলেছেন, ‘৭ অক্টোবরের পর থেকে তিন মাসে ভয়াবহ হামলায় গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’
গ্রিফিথস বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে।’
‘মানবিক সহায়তাকারী গ্রুপগুলোর কাছে দুই মিলিয়নেরও বেশি লোককে সহযোগিতা দেয়া অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’
এএফপি’র সংবাদদাতারা শুক্রবার জানিয়েছেন, গাজা উত্যাকার বেশিরভাগ অংশ ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফাহ এবং মধ্য গাজার কিছু অংশে রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ‘১শ’টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’ যার মধ্যে রয়েছে সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থান এবং অস্ত্রের ডিপো।
গ্রিফিথস বলেছেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধুমাত্র গাজার জনগণ এবং এর হুমকিপ্রাপ্ত প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্ম যারা এই ৯০ দিনের নরক এবং মানবতার সবচেয়ে মৌলিক অনুশাসনের হামলার কথা ভুলে যাবে না।’
‘এই যুদ্ধ কখনই শুরু করা উচিত হয়নি। তবে এটি শেষ হতে অনেক বিলম্ব হয়ে গেছে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল আগ্রাসনে কমপক্ষে ২২,৬০০ লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page