October 3, 2026, 3:03 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধে ইসরাইলি ৪শ ৫৯ জন সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরো ৫ সেনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে ইসরাইলি সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী গাজা যুদ্ধে তাদের নিহত সেনাদের সংখ্যা বেড়ে ৪শ ৫৮তে দাঁড়িয়েছে।

ফার্স বার্তা সংস্থা আরও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী আজ (সোমবার) একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে গাজা যুদ্ধের সূচনা থেকে এ পর্যন্ত তাদের ৪৫৯ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে গাজায় স্থলযুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তাদের ১২৬ সেনা নিহত হয়েছে।

ইসরাইলি সেনা মুখপাত্র গত রাতে স্বীকার করেছেন তাদের সেনারা গাজা যুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে এবং তাদের কেউ কেউ দেড় মাস ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছে।

হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মা’আরিভ শনিবার একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে: ৭০ দিন ধরে যুদ্ধের পরও হামাসের পরাজয়ের কোনো লক্ষণই দেখা যায় নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে।

অপরদিকে ইসরাইলের অভ্যন্তরে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনার মাত্রা তীব্রতর হয়েছে। বিশেষ করে শুক্রবার গাজায় ৩ ইসরাইলি বন্দিকে অন্যায়ভাবে হত্যার ঘটনায় বন্দি পরিবারগুলো ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page