September 28, 2026, 9:08 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় শিশু হত্যা বিশ্বের নৈতিক ব্যর্থতা : আইসিআরসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের এক মাস পেরিয়ে গেছে। গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ থেকে আরো ভয়াবহের দিকে যাচ্ছে।

এই প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) মঙ্গলবার এক বিবৃতিতে বেসামরিক নাগরিক বিশেষকরে শিশুদের ভয়াবহ দুর্ভোগ অবসানের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি এই পরিস্থিতিকে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।
রেডক্রস বলেছে, গত এক মাস ধরে গাজা ও ইসরায়েলের বেসামরিক নাগরিকদের অসহ্য কষ্ট ও ক্ষতি সহ্য করতে হচ্ছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।
সংস্থাটি আরো বলেছে, গাজা জুড়ে ব্যাপক বোমা হামলার কারনে বেসামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। এতে আগামী প্রজন্মের জন্যে রোপিত হচ্ছে কষ্টের বীজ।
সংস্থাটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক বলেছেন, হতাহত শিশুদের ছবি আমাদের তাড়িয়ে ফিরবে। এটি একটি ‘নৈতিক ব্যর্থতা।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস গ্রুপ ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ১০,৩০০ লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ



Our Like Page