October 3, 2026, 10:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজা সংকটে মধ্যস্থতা করার উপযুক্ত নয় মার্কিনিরা : ইসলামি জিহাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, গাজায় চলমান বর্বরতা ও গণহত্যায় ইহুদিবাদী ইসরাইলকে সরাসরি আমেরিকা সহযোগিতা করছে। ফলে তারা এখন মধ্যস্থতা করার অধিকার রাখে না, তারা এ কাজের উপযুক্ত নয়।

জিহাদ আন্দেলনের শীর্ষ পর্যায়ের নেতা আনোয়ার আবুতা গতরাতে একথা বলেছেন। তিনি বলেন, গাজায় দখলদার বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযান এখনই বন্ধ করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলি বন্দী বিনিময়ের আলোচনা শুরুর আগে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে।

যুদ্ধ পরবর্তী গাজার শাসন এবং গাজার নিয়ন্ত্রণ নিয়ে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে পরিকল্পনা প্রকাশ করেছে তার নিন্দা জানিয়ে ইসলাম জিহাদ আন্দোলনের নেতা বলেন, এই পরিকল্পনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং লেবাননে হামাস নেতা সালেহ আল-আরুরির হত্যাকাণ্ডের পর সম্ভাব্য বন্দী হয়ে বিনিময়ের আলোচনা থমকে গেছে।

আনোয়ার আবুতা বলেন, “আমরা আমাদের জাতির বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধের যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই। তবে বন্দী বিনিময়ের আলোচনার পূর্বশর্ত হচ্ছে ইসরাইলি হামলা সম্পূর্ণভাবে বন্ধ করা এবং গাজা উপত্যকা থেকে দখলদার সেনা প্রত্যাহার।”

ইসলামি জিহাদ আন্দোলনের এ নেতা আরো বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদের ওপর গুপ্তহত্যা চালিয়ে প্রতিরোধ আন্দোলনগুলোকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page