May 7, 2026, 12:48 am
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চলে সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উইগুরের কিজিলসুর কিরগিজ স্বায়ত্বশাসিত এলাকার আক্কি জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বেইজিং সময় মঙ্গলবার সকাল ৬টা ২৭মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর সিনহুয়ার।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪১.১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৬৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
খবরে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে কোন জনবসতি নেই। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আক্কি কাউন্টি থেকে ৩৩ কিলোমিটার এবং উশির কাউন্টি থেকে ৪৭ কিলোমিটার দূরে। উভয় কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় দমকল, জননিরাপত্তা এবং জরুরি উদ্ধার বিভাগ নিশ্চিত করেছে, ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত হতাহতের বা কোনো কিছু ধসে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
দমকল বিভাগ উদ্ধার অভিযানের জন্য দুটি গাড়ি এবং ১০ জন কর্মী প্রস্তুত রেখেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page