October 29, 2026, 4:27 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

জাপানে একসঙ্গে ৪ মন্ত্রীর পদত্যাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি দলীয় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন জাপানের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪ সদস্য। পদত্যাগকারীদের মধ্যে জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনোও রয়েছেন রয়েছেন।

জাপানের শাসনতন্ত্রে মন্ত্রিপরিষদ সচিবের পদটিকে পূর্ণ মন্ত্রি এবং সরকারের প্রধান মুখপাত্রের মর্যাদা দেওয়া হয়। এর বাইরেও হিরোকাজু মাৎসুনো জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ‘ডান হাত’ নামে পরিচিত ছিলেন।

পদত্যাগকারী আর তিন মন্ত্রি হলেন অর্থ ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি এবং কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে হিরোকাজু মাৎসুনো জানিয়েছেন, শিগগিরই মন্ত্রিসভার আরও ৫ জন জেষ্ঠ্য উপমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মিচিকো উয়েনোও দায়িত্ব ছাড়ছেন।

মন্ত্রিসভার এই টালমাটাল অবস্থা স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জন্য বড় ধরনের আঘাত; আর যারা পদত্যাগ করেছেন, তাদের প্রত্যেকেই ক্ষমতাসীন দল এলডিপির সবচেয়ে প্রভাবশালী অংশের নেতা।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, এলডিপির আর্থিক হিসাব থেকে ৫০ কোটি ইয়েন (৩৪ লাখ ডলার) লাপাত্তা হয়ে যাওয়াকে কেন্দ্র করে মূলত সংকটের শুরু। গত ২০২২ দলীয় তহবিল সংগ্রহের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন ও টিকিট বিক্রির দায়িত্বে এলডিপির যেসব নেতা-কর্মী ছিলেন, তারা ৫০ কোটি ইয়েনের হিসাব দিতে পারছেন না। এই অনিয়মের সঙ্গে দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৫৫ সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছে এলডিপি। সুতরাং দেশটির সাধারণ জনগণের কাছে দলটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রায় প্রশ্নাতীত পর্যায়ে। তবে তাতেও এবার বড়সড় আঘাত এসেছ। সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, জাপানের সাধারণ জনগণের মাত্র ৩০ শতাংশের সমর্থন রয়েছে এলডিপির সঙ্গে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page