May 7, 2026, 7:39 am
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প ব্রিটেনের জন্য রাজনৈতিক হুমকি : ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরেন তাহলে তা হবে ব্রিটেনের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের হুমকি। একথা বলেছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ।

তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান রয়েছে তার কারণে ব্রিটেন রাজনৈতিকভাবে ঝুঁকি অনুভব করে। এই দৃষ্টিকোণ থেকে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যদি আবার ক্ষমতায় ফেরেন তাহলে তা হবে ব্রিটেনের জন্য বিপর্যয়কর।

রাশিয়ার যুদ্ধ এবং চীনের আচরণ সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে তিনি ন্যাটো জোটকে ভেঙে দিতে পারেন। এটি ব্রিটেনের জন্য অনেক বড় ক্ষতির বিষয়।

ব্রিটেনের এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, “আমরা সব ডিম ন্যাটোর এক ঝুড়িতে রেখেছি। এ অবস্থায় ট্রাম্প যদি ন্যাটো জোট ভেঙে দেয়ার ব্যাপারে সিরিয়াস হন তাহলে মারাত্মকভাবে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। তখন আমেরিকার ছত্রচ্ছায়ায় থাকা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ক্ষুন্ন হবে।”

তিনি ইউরোপ এবং ব্রিটেনের নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page