October 3, 2026, 12:28 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

তালেবান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত আফগানিস্তানের তালেবান সরকারের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘তেহরিকে তালিবান পাকিস্তান’ বা টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট ‘তেহরিকে জিহাদ পাকিস্তান’ ওই রক্তক্ষয়ী হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর- আইএসপিএর গত মঙ্গলবার জানায়, ডেরা ইসমাইল খানের সন্ত্রাসী হামলায় ২৩ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। হামলার স্থান থেকে পরিবেশিত ফুটেজে দেখা গেছে, সন্ত্রাসীদের শক্তিশালী বোমা হামলায় সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বলেছে, হামলায় ছয় সন্ত্রাসীও নিহত হয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগান সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই হামলার নিন্দা জানাতে এবং হামলায় জড়িতেদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে তৎপরতা চালানো তেহরিকে তালিবান পাকিস্তানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তালেবান সরকারকে টিটিপির সন্ত্রাসীদের গ্রেফতার করে ইসলামাবাদের হাতে তুলে দিতে হবে যাতে এই গোষ্ঠী আফগান ভূমিকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করতে না পারে। তালেবান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে জানানো হয়েছে, তিনি যেন ইসলামাবাদের এসব দাবি অবিলম্বে কাবুলে পৌঁছে দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page