October 3, 2026, 3:01 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ডে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ মাদক চোরাকারবারি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের উত্তরের এক প্রত্যন্ত অঞ্চলে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় থাই সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

ঘটনাস্থলের কাছেই থাইল্যান্ড, মিয়ারমার ও লাওসের সংযোগস্থল অবস্থিত। এই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান হচ্ছে।সংঘাত শেষে কর্মকর্তারা ঘটনাস্থলে ১৭টি ব্যাগে ২০ লাখেরও বেশি অ্যামফেটামিন ট্যাবলেট চিহ্নিত করেন।
নাম না প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘নিহত ১৫ জনের সবাই থাই নাগরিক কী-না আমরা এখনো জানতে পারিনি।’
মিয়ানমার অ্যামফেটামিন মাদকের অন্যতম প্রধান উৎপাদনকারি দেশ। উৎপাদিত মাদকের একটি বড় অংশ সেখান থেকে থাইল্যান্ড ও লাওসের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশে পাচার হয়।
২০২১ এর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই নানা গোলযোগ ও অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। তবে এই অভ্যুত্থানের আগে থেকেই দেশটিতে অবৈধ মাদকের উৎপাদন ও চোরাকারবার বাড়ছে।
সম্প্রতি আফগানিস্তানকে হটিয়ে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে মিয়ানমার।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে মাদক চোরাকারবারিদের সঙ্গে টহল সেনাদের প্রায়ই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page