October 3, 2026, 12:06 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকার প্রতি হামাসর কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ায় দক্ষিণ আফ্রিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশক গতকাল (বৃহস্পতিবার) হামাসের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, প্রিটোরিয়া আইসিজে’তে যে তথ্য-উপাত্ত পেশ করেছে তার ফলে গোটা বিশ্ববাসীর সামনে একথা প্রমাণিত হয়েছে যে, ইহুদিবাদী সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।

হামাসের এই নেতা বলেন, এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা আরেকবার ফিলিস্তিনি জাতির সমর্থনে তার নীতিগত অবস্থানের সত্যতা প্রমাণ করেছে। ইজ্জাত আর-রিশক বলেন, প্রিটোরিয়া, প্রমাণ করেছে, এটি ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচির অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এর আগে বৃহস্পতিবারই নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’তে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে গাজা উপত্যকাকে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ ছিল। তারা অবিলম্বে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ জারি করতে আদালতের প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page