October 3, 2026, 2:12 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ার সাথে পুনঃএকত্রীকরণ সম্ভব নয় : কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে এক নম্বর শত্রু দেশ এবং তাদের সাথে আর পুনঃএকত্রীকরণ সম্ভব নয়। তিনি দক্ষিণ কোরিয়াকে এক নম্বর শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে সাংবিধানিক পরিবর্তন আনারও আহ্বান জানান।

উত্তর কোরিয়ার জাতীয় সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেয়া ভাষণে কিম জং উন বলেন, শোষণ এবং উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। এ প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দক্ষিণ কোরিয়ার সাথে আর পুনঃএকত্রীকরণ সম্ভব নয়।

১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়া পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এ পর্যন্ত যুদ্ধ অবসানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সময়ের ব্যবধানে দুই দেশের মধ্যে শুধু সম্পর্কের অবনতি ঘটেছে।

কিম জং উন বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে বলেন, “আমরা যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ এড়িয়ে যাওয়ারও কোন মনোভাব আমাদের নেই।”

তিনি আরো বলেন, “কোরীয় উপদ্বীপে যুদ্ধের ক্ষেত্রে আমি মনে করি দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে দখল ও পুনরুদ্ধার করা এবং একে আমাদের প্রজাতন্ত্রের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ।”

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ গতকাল জানিয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণের বিষয়ে কাজ করা তিনটি সংস্থার তৎপরতা বন্ধ করে দেবে পিয়ং ইয়ং।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page