August 13, 2026, 6:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতির অভিযোগে শীর্ষ মন্ত্রীরা বরখাস্ত হতে পারেন : জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কথিত জালিয়াতির অভিযোগে বেশ ক’জন শীর্ষ মন্ত্রীকে বরখাস্ত করবেন। স্থানীয় মিডিয়া সোমবার একথা বলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সপ্তাহের প্রথম দিকে যাদের বাদ দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে কিশিদার ডানহাত খ্যাত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এবং অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।
‘আসাহি শিম্বুন’ দৈনিক পত্রিকা অনুসারে মোট ১৫ জনকে বরখাস্ত করা হবে। যার মধ্যে বেশ কয়েকজন উপমন্ত্রী এবং সংসদীয় ভাইস মন্ত্রী রয়েছেন। খবর এএফপি’র।
সকলেই প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন একটি উপদলের অন্তর্গত ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে প্রভাব ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী অন্তত পাঁচটি প্রধান দলের মধ্যে একটিতে অন্তর্ভূক্ত রয়েছেন।
সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রসিকিউটররা অভিযোগগুলো তদন্ত করছেন যে, দলটি তহবিল সংগ্রহকারী দলগুলোর মাধ্যমে হাজার হাজার ডলার সংগ্রহ করার তথ্য প্রদান করতে পারেনি।
অভিযুক্তদের মধ্যে আরেকজন হলেন সাবেক অলিম্পিক মন্ত্রী সেকো হাশিমোতো।
সোমবার কিশিদা বুধবার সংসদের বর্তমান শেষ অধিবেশনে সম্ভাব্য রদবদলের বিষয়ে জানাতে অস্বীকার করেন। তবে তিনি বলেন, তিনি জালিয়াতির অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখবেন।
কিশিদা সাংবাদিকদের বলেন, ‘জনগণের আস্থা পুনরুদ্ধার এবং সরকারি কার্যক্রমে বিলম্ব রোধকল্পে আমি উপযুক্ত সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page