October 3, 2026, 9:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো আগুন নিয়ে খেলছে : মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ভিকন্টাক্টে লিখেছেন, ন্যাটোর কোনো সদস্য দেশে মস্কোর আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই, যা পশ্চিমেরও যে কোন বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে দিনের মতো পরিষ্কার। খবর বার্তা সংস্থা তাসের।

ন্যাটোর ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ মহড়াকে শীতল যুদ্ধের সমাপ্তির পরের সবচেয়ে বড় মহড়া উল্লেখ করে তিনি মন্তব্য করেন, “এটি খুবই বিপজ্জনক উপায়ে আগুন নিয়ে খেলার সামিল।” তিনি বলেন, পশ্চিমের সকল কান্ডজ্ঞানসম্পন্ন মানুষের কাছে এটি স্পষ্ট যে, কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রে হামলার পরিকল্পনা আমাদের নাই। তবে, তারা যদি এ খেলা চালিয়েই যায় এবং আমাদের দেশের অখন্ডতায় আঘাত হানে, তাহলে সঙ্গে সঙ্গে তারা সমুচিত জবাব পাবে। মেদভেদেভ বলেন, সেক্ষেত্রে একটি বড় যুদ্ধ ন্যাটো এড়াতে পারবে না।
ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ইউরোপে ন্যাটোর ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ৩১টি সদস্য দেশ ও ন্যাটো প্রত্যাশী সুইডেন মহড়ায় অংশ নিচ্ছে।
ন্যাটো জোটের ককেশাস ও মধ্য এশিয়ার বিশেষ প্রতিনিধি জাভিয়ের কলোমিনা আর্মেনপ্রেস বার্তা সংস্থার সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই মহড়ার লক্ষ্য হলো রাশিয়াকে নিবৃত্ত করা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page