October 3, 2026, 9:29 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লাউডিন গে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :অবশেষে ‘ইহুদি বিদ্বেষ’ আর ‘চুরি’ বিতর্কের জেরে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যায়ের প্রেসিডেন্ট ক্লাউডিন গে।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বাড়া নিয়ে মন্তব্যের পর থেকে তার বিরুদ্ধে গবেষণাপত্রে চুরি করার অভিযোগ ওঠে। নানা বিতর্কের এক পর্যায়ে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
গত মাসে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বাড়ার বিষয়ে মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের শিক্ষা– সংক্রান্ত কমিটিতে শুনানি হয়।
শুনানিতে করা মন্তব্যের জেরে ক্লাউডিন গে তীব্র সমালোচনার মুখে পড়েন। একই কারণে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাগিল ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্টও সমালোচনার মুখোমুখি হন।
শুনানিতে তাদের প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে যে ‘ইহুদিদের গণহত্যার’ ডাক দিয়েছেন, তাতে তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন কি-না।
এ প্রশ্নে তারা কেউই সুনির্দিষ্ট উত্তর দেননি। এর তীব্র প্রতিক্রিয়ায় ৭৪ আইন প্রণেতা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্টদের অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে চিঠি লিখেন।
এ প্রেক্ষিতে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাগিলও পদত্যাগ করেছেন।
এদিকে ক্লাউডিন গে’র বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তার একাডেমিক গবেষণাপত্রে ঠিকঠাক সোর্সের নাম লেখেননি। এ কারণে গবেষণায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়। কেমব্রিজের প্রভাবশালী হার্ভার্ড বিশ^বিদ্যালয়ের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হয়ে ক্লাউডিন গে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে দেশটি। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় গুলোর ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ও ঘৃণামূলক অপরাধ বেড়ে গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page