October 29, 2026, 11:07 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পরাজয়ের গ্লানি ইসরাইলকে বেপরোয়া করে তুলেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে পরাজিত হয়ে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় কর্মরত একজন সিনিয়র ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। তিনি আরো বলেছেন, ইসরাইলের এ আচরণ প্রমাণ করে পরাজয়ের গ্লানি তাকে বেপরোয়া করে তুলেছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় গত ২৫ ডিসেম্বর ইসরাইলি বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির সিনিয়র কমান্ডার সাইয়্যেদ রাজি মূসাভি শাহাদাতবরণ করেন। সিরিয়ায় ইরানের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালনকালে তার ওপর হামলা করে তেল আবিব।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সন্ত্রাসবাদের পাশাপাশি পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের মোকাবিলায় আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় জেনারেল মূসাভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তিনি বলেন, মূসাভির হত্যাকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা রক্ষার কাজে ইরানকে হতোদ্যম করতে পারবে না বরং তেহরান এক্ষেত্রে আরো দৃঢ়সংকল্প হবে।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, গত ৮০ দিনে ইহুদিবাদী ইসরাইল দু’টি ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে। এটি প্রথম পরাজিত হয়েছে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের আল-আকসা তুফান অভিযান শুরুর দিন। সেদিন ইসরাইল বর্তমান বিশ্বের প্রচলিত প্রতিটি মাপকাঠিতে রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর গাজা উপত্যকায় গত ৮০ দিনের বেশি সময় ধরে তেল আবিবের দ্বিতীয় পরাজয়ের ধারা চলছে। ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সামনে দখলদার ইসরাইল দিশেহারা হয়ে পড়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর সব রকম পাশবিকতা চালিয়ে কমপক্ষে ২১,৬০০ ফিলিস্তিনিকে হত্যা ও ৫৬ হাজারের বেশি মানুষকে আহত করেছে। কিন্তু এখন পর্যন্ত তেল আবিব তার গাজা আগ্রাসনের ব্যাপারে ঘোষিত একটি লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন মাস আগে অত্যন্ত ঔদ্ধত্বের সঙ্গে ঘোষণা করেছিলেন, তিনি হামাসকে ধ্বংস করে গাজা উপত্যকা থেকে ইসরাইলি বন্দিদের জীবিত উদ্ধার করে আনবেন এবং এই উপত্যকা যেন আর কোনোদিন ইসরাইলের অস্তিত্বের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে না পারে সে ব্যবস্থা করবেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page