November 8, 2026, 7:47 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

পরাজয়ের হতাশা থেকেই হামাস নেতাকে হত্যা করেছে ইসরাইল : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান বলেছে, গাজা যুদ্ধে পরাজয়ের গ্লানি ও হতাশা থেকেই ইহুদিবাদী ইসরাইল হামাস নেতা সালেহ আল-আরুরিকে হত্যা করেছে। গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক ড্রোন হামলায় আরুরি শহীদ হন এবং তার পরপরই ইরান এ প্রতিক্রিয়া জানায়।

হামাসের রাজনৈতিক শাখার উপ প্রধান আরুরিকে গত ৭ অক্টোবরের ইসরাইল বিরোধী আল-আকসা তুফান অভিযানের ‘প্রধান স্থপতি’ বলে অভিহিত করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযানে ‘ভয়াবহ পরাজয় ও অপূরণীয় ক্ষতির’ শিকার হয়ে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

তিনি আরো বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান গণহত্যার মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলো অটল ও অবিচল থাকায় এবং আত্মসমর্পণ না করায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আরুরিকে হত্যা করেছে তেল আবিব। এর মাধ্যমে অপরাধী ও ঠুনকো ইসরাইল সরকার আবারও প্রমাণ করেছে যে, এটি ‘হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালিয়ে’ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আরুরির শাহাদাত শুধুমাত্র ফিলিস্তিন জুড়ে নয় বরং সমগ্র অঞ্চলে এবং বিশ্বের স্বাধীনতাকামী জনগণের মধ্যে প্রতিরোধ ও দখলদারিত্ব বিরোধী সংগ্রামের প্রেরণা জোগাবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরুরির শাহাদাতে তার পরিবার, ফিলিস্তিনি জনগণ ও হামাস নেতৃবৃন্দকে শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল হামাস নেতাকে হত্যা করতে গিয়ে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে যা নিন্দনীয় অপরাধ।

আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কানয়ানি তার প্রতিক্রিয়ার শেষাংশে তেল আবিবের এই নতুন হঠকারিতার পরিণতির ব্যাপারে ইসরাইল ও তার দোসরদের সতর্ক করে দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page