October 29, 2026, 12:54 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের ইউক্রেন নিয়ে সাবধানে বিবেচনার আহ্বান রাশিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন সংঘাত নিষ্পত্তির বিষয়ে রাশিয়ার অবস্থান পশ্চিমাবিশ্বকে সাবধানে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। খবর তাস’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ‘শান্তি ফরমূলা’ বিষয়ে মন্তব্য করে ল্যাভরভ বলেন, ‘এসব ফরমূলা কোথাও যাওয়ার রাস্তা নয়।’
ল্যাভরভ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ‘ওয়াশিংটন, লন্ডন, প্যারিস এবং ব্রাসেলস যত দ্রুত এটি উপলব্ধি করবে, ততই ইউক্রেন ও পশ্চিমাবিশ্বসহ উভয়ের জন্য মঙ্গল হবে। রাশিয়ার বিরুদ্ধে তাদের ‘ক্রুসেড’ ইতোমধ্যে সুস্পষ্ট, খ্যাতিমান এবং অস্তিত্বের ঝুঁকি তৈরি করেছে। আমি আপনাদের এটি শোনার পরামর্শ দিচ্ছি যে এখনো সময় আছে।’
এরআগে পরিবেশিত তাস’র খবরে বলা হয়েছিল, রাশিয়ার শীর্ষ কূটনীতিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ গ্রহণে জাতিসংঘ সদরদপ্তরে পৌঁছেছে। রাশিয়ার অনুরোধের প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়।
এরআগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা তাস’কে বলেন, ল্যাভরভ মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন বিষয়ে আয়োজিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় অংশ নিতে ২২-২৪ জানুয়ারি নিউইয়র্ক সফর করবেন। সেখানে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার ও কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page