August 14, 2026, 8:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা টাস্ক ফোর্সে যোগ দিলে ইতালির জাহাজেও আঘাত হানা হবে : হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির ওপর ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসী হামলায় ইতালি যোগ দিলে লোহিত সাগরে ইতালির বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হবে।

হুথি আনসারুল্লাহর সুপ্রিম রেভ্যুলুশনারি কমিটির প্রধান মোহাম্মাদ আলী আল-হুথি ইতালির পত্রিকা লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইয়েমেনবিরোধী মার্কিন জোটে যোগ না দিয়ে বরং গাজা উপত্যকায় ইসরাইলি হামলা বন্ধ করার ব্যবস্থা নিতে তেল আবিব ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

গত অক্টোবর থেকে গাজায় উপত্যকায় সন্ত্রাসী হামলা চালিয়ে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিব। হুথি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে গাজায় আগ্রাসন বন্ধ করার কোনো বিকল্প নেই।

গত শুক্রবার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইরসাইলগামী জাহাজের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে তার দেশ মার্কিন নেতৃত্বাধীন নৌ টাস্কফোর্সে অংশ নেবে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে ইঙ্গো-মার্কিন বাহিনী। হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে।

কিন্তু হুথি নেতারা বারবারই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করা। তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে। ইঙ্গো-মার্কিন বাহিনীর এ আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page