October 28, 2026, 3:05 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করতে ঐক্য দরকার : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে।

ইরান এ লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।

আজ (রোববার) ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলে এক টকশোতে তিনি এসব কথা বলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাষণ্ড খুনি ও দখলদার ইসরাইল ছাড়া এই অঞ্চলের সব দেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে।

ইরানের বর্তমান প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সরকারের প্রচেষ্টায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা জটিলতা নিরসন করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে বলেন, এই দুই দেশের বন্ধনের ইতিহাস পুরনো। এই দুই দেশের মধ্যে ধর্ম, মাজহাব ও সভ্যতার দিক থেকেও ব্যাপক মিল রয়েছে।#

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page