October 3, 2026, 10:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলা ; নিহত ১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে সোমবার প্রথম প্রহরে একটি পুলিশ স্টেশনে জঙ্গিদের হামলায় ১০ কর্মকর্তা নিহত হয়েছেন। উর্ধতন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে এ হামলা চালানো হলো। সেখানে প্রার্থী এবং দলীয় সমর্থকদের উপর ইতোমধ্যে কয়েক ডজন হামলা হয়েছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত গন্ডাপুর এএফপিকে বলেন, ‘৩০ জনেরও বেশি সন্ত্রাসী থানাটির তিন দিক থেকে হামলা শুরু করে। সেখানে উভয় পক্ষের মধ্যে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় হয়।’
তিনি বলেন, ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান থানায় হামলায় ১০ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে সীমান্ত এলাকাগুলো কয়েক বছর ধরে জঙ্গিবাদের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সেখানে পাকিস্তান তালেবান এবং ইসলামিক স্টেট উভয় গ্রুপের যোদ্ধারা সরকারি স্থাপনা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়।
গন্ডাপুর এএফপি’কে বলেন, সোমবার প্রথম প্রহরে হামলা চালানোর সময় জঙ্গিরা স্বল্প সময়ের জন্য থানার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জঙ্গিরা থানাটিতে রাত দেড়টার দিকে হামলা শুরু করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page