October 3, 2026, 8:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে চার পাকিস্তানি সেনা এবং দুই বেসামরিক নাগরিক রয়েছেন। সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

প্রাদেশিক কর্মকর্তারা মঙ্গলবার  জানিয়েছেন, সংঘর্ষে কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। তবে সামরিক বাহিনী পরে বলেছে,‘তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন সন্ত্রাসী’ মারা গেছে।
পাকিস্তান সামরিক বাহিনীর তথ্য শাখা আইএসপিআর বলেছে,‘ব্যাপক গুলি বিনিময়ের সময় আইন প্রয়োগকারী সংস্থার চার সদস্য এবং দুই নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।’
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেছেন, সোমবার রাতে একটি আধা সামরিক সদর দফতর এবং একটি পুলিশ স্টেশনসহ অন্তত তিনটি রাষ্ট্রীয় স্থাপনায় সমন্বিত হামলা হয়েছে।
এএফপি’র এক ফটোগ্রাফার বোলান কলোনিতে বেশ কয়েকটি ট্রাকের পোড়া ধ্বংসাবশেষ দেখেছেন।
ইসলামাবাদ কয়েক দশক ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে লড়াই করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page