August 14, 2026, 11:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

পানির নিচে পারমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, তারা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ নৌ মহড়ার জবাবে ‘পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবহার’র একটি পরীক্ষা চালিয়েছে। ওয়াশিংটন, সিউল এবং টোকিও’র এই নৌ মহড়ায় পরমাণু চালিত একটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই নৌ মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য ‘চরম হুমকিস্বরূপ’ ছিল। তাই এর জবাবে পিয়ংইয়ং ‘কোরিয়ার পূর্ব সাগরে তাদের জলসীমান্তে পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবস্থা ‘হাইল-৫-২৩’ এর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে। অস্ত্রটি বিকাশের ধারায় রয়েছে।
গত বছরের শুরুর দিকে পিয়ংইয়ং বলেছিল, তারা পানির নিচে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন বেশ কয়েকটি ড্রোনের পরীক্ষা চালিয়েছিল। এক্ষেত্রে ‘হাইল’ হচ্ছে একটি ভিন্ন সংস্করণ। কোরিয়ান ভাষায় হাইলের অর্থ হচ্ছে ‘সুনামি’। এটি ‘তেজস্কিয় সুনামি’ সৃষ্টি করতে পারে বলে উত্তর কোরিয়া দাবি করেছে।
তবে বিশ্লেষকরা পিয়ংইয়ংয়ের কাছে এমন অস্ত্র আছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান জেজু দ্বীপের দক্ষিণ উপকূলীয় জলসীমায় যৌথ নৌ মহড়া চালিয়েছে। তারা বলেছে, উত্তর কোরিয়ার রোববারের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে এই মহড়া চালানো হয়।
এই নৌ মহড়ায় তিনটি দেশের নয়টি যুদ্ধজাহাজ অংশ নেয়। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ রয়েছে।
পিয়ংইয়ং শুক্রবার বলেছে, ওয়াশিংটন, সিউল এবং টোকিও’ নৌ মহড়া ‘আঞ্চলিক পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page