June 19, 2026, 3:57 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

​​​​​​​ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে প্রতিরোধ আন্দোলনগুলো বসে থাকবে না : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো বহুবার আমেরিকা ও ইসরাইলকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, দখলদার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না করলে এসব আন্দোলন চুপ করে বসে থাকবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (সোমবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করছে যে, বিশ্বের দেশগুলো গাজা-বিরোধী যুদ্ধে অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায়।

কানয়ানি বলেন, ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা ও ইসরাইলকে যদি এসব গ্রুপের প্রতিশোধপরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেইসঙ্গে ওই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে এবং গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত করা বন্ধ করতে হবে।

গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনের নৌবাহিনী যেদিন ইসরাইলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে সেদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছে, গাজায় ইসরাইলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরাইলি জাহাজ হবে তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু।

নাসের কানয়ানি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি রক্ষার স্বার্থে গাজায় ইসরাইলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত তেল আবিবের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা। ইরানের এই মুখপাত্র বলেন, মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্চলি দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page