October 3, 2026, 11:12 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনের উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরের তলদেশে মঙ্গলবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একেবারে অগ্রভাগ সারঙ্গানি থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশের ৭০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ফিলিপাইনের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।
খবরে বলা হয়, গত মাসে মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। এ ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page