August 13, 2026, 11:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিরা ইসরাইলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে : সিরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলের চলমান গণহত্যায় পাশ্চাত্যের দ্বিধাহীন সমর্থন সত্ত্বেও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলকে ‘সন্দেহাতীত’ পরাজয়ের স্বাদ দিয়েছে।

তিনি গতকাল (সোমবার) রাজধানী দামেস্কে ক্ষমতাসীন দলের এক বৈঠকে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন। বাশার আল-আসাদ বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা ইসরাইলের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেয়া সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যে ইসরাইলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিন সম্পর্কে সত্য তথ্য তুলে ধরে বিশ্ববাসীর সামনে ইহুদিবাদীদের মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করে দিয়েছে।

তিনি বলেন, বিশ্ববাসীর সামনে আজ ইহুদিবাদী ইসরাইলের ‘সন্ত্রাসী চরিত্র’ উন্মোচিত হয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সিরিয়াসহ সব আরব দেশের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে বলেও তিনি মন্তব্য করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধের ফলাফল যাই হোক না কেন এই যুদ্ধ বহু বছর ও বহু প্রজন্মের জন্য ঐতিহাসিক বাস্তবতাকে পরিবর্তন করে দিয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় যা এখনও তেল আবিবের দখলে রয়েছে। দামেস্ক কখনও অধিকৃত গোলান মালভূমির ওপর নিজের সার্বভৌমত্বের অধিকার ত্যাগ করেনি। সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে যাচ্ছে ইহুদিবাদী সেনারা। বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই হামলার মাত্রা বেড়ে গেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page