October 3, 2026, 10:23 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি যোদ্ধারা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আইআরজিসির কুদস ফোর্সের শীর্ষস্থানীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি রোববার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান। তিনি বলেন, “ফিলিস্তিনিরা আজ শুধু রকেট দিয়ে যুদ্ধ করছে কিন্তু এমন দিন আসবে যখন তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তগত করবে এবং ইহুদিবাদী সেনাদেরকে বিমান হামলা চালাতে দেবে না।”

জেনারেল মাসজেদি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলো গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর ভয়াবহ ক্ষতি করেছে। স্পেশাল গোলানি ব্রিগেডসহ ইসরাইলের ছয়টি ব্রিগেড ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে প্রচণ্ড মার খেয়েই গাজা থেকে সরে গেছে বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল মাসজেদি এর আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্যপ্রাচ্যে তৎপর ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ অক্ষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রোববারের সম্মেলনে দেয়া বক্তব্যে আরো বলেন ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ গ্রুপগুলো চূড়ান্তভাবে শত্রুদের পরাজিত করবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page