October 3, 2026, 3:59 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি রাষ্ট্র বিষয়ক বাইডেনের মন্তব্য নাকচ করলো হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন সিনিয়র একজন হামাস কর্মকর্তা তা নাকচ করে দিয়েছেন।

প্রায় এক মাস পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর বাইডেন শুক্রবার বলেছেন, কোন না কোন ধরনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সম্মত হতে পারেন।
এ প্রেক্ষিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র ও এর বৈশিষ্ট্য নিয়ে বাইডেন যে বিভ্রম ছড়াচ্ছেন তা দিয়ে আমাদের বোকা বানানো যাবে না।
তিনি আরো বলেছেন, গণহত্যামূলক এই যুদ্ধের পূর্ণ অংশীদার বাইডেন। আমাদের জনগণ তার কাছ থেকে ভালো কিছু আশা করে না।
এদিকে বাইডেনের সাথে কথা বলার একদিন আগে নেতানিয়াহু ফিলিস্তিনীদের সার্বভৌমত্বের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন।
তিনি বরং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page