October 28, 2026, 4:33 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেছেন, এই ধরনের উদ্যোগ ‘সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরস্কার প্রদান করবে।’
নেতানিয়াহুর মন্তব্য প্রভাবশালী ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের অনুরূপ প্রত্যাখ্যান অনুসরণ করে। তারা ‘দ্য ওয়াশিংটন পোস্টে’ এই পরিকল্পনার প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বেশ কয়েকজন মার্কিন ও আরব কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি ব্যাপক পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে কাজ করছে।
পত্রিকাটি জানিয়েছে, এই পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় সময়সীমা অন্তর্ভুক্ত ছিল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হিব্রু ভাষায় একটি পোস্টে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল একটি ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে।’
তিনি বলেন,‘এ ধরনের স্বীকৃতি, ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে, নজিরবিহীন সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরষ্কার প্রদান করবে এবং ভবিষ্যতের শান্তি চুক্তিতে বাধা দেবে।’
‘ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনিদের সাথে একটি স্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আন্তর্জাতিক নির্দেশ প্রত্যাখ্যান করে।’ তিনি বলেন, একটি শান্তি চুক্তি নিয়ে শুধুমাত্র ‘পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনা’ হতে পারে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ‘অন্তত ছয় সপ্তাহ স্থায়ী যুদ্ধবিরতি দিয়ে পরিকল্পনাটি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে’। কর্মকর্তারা আশা করছেন, ১০ মার্চ মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে যুদ্ধ বিরতির একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে।
চুক্তিতে যুদ্ধবিরতি, ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page