October 28, 2026, 7:29 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব এখন বিশৃঙ্খলার যুগে : জাতিসংঘ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’ প্রবেশ করছে। কারণ, নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত হয়ে পড়ায় ইসরায়েল-হামাস যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমাধান করতে অক্ষম।

বুধবার গাজায় যুদ্ধ পঞ্চম মাসে প্রবেশ করার সাথে সাথে গুতেরেস সতর্ক করে দিয়েছেন, যদি ইসরায়েলি সশস্ত্র বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর দিকে অগ্রসর হয় তবে এটি ‘তাত্ত্বিকভাবে অবর্ণনীয় আঞ্চলিক পরিণতিসহ একটি মানবিক দুঃস্বপ্ন বৃদ্ধি করবে।’
ইসরায়েলি বাহিনী ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার পর হামাসকে ধ্বংস করার জন্য তাদের অভিযানে গাজা উপত্যকায় বিরামহীন বোমাবর্ষণ করেছে এবং সর্বাত্মক স্থল আক্রমণ চালিয়েছে। যার ফলে দশ লাখেরও বেশি লোক দক্ষিণ দিকে বাস্তুচ্যুত হয়েছে।
গুতেরেস বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতার সময় তার ২০২৪ অগ্রাধিকারগুলো উপস্থাপনকালে বলেিেছলেন, ‘অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির দেওয়ার এখনই সময়।’
বক্তৃতায় তিনি অন্যান্য সংস্কারের মধ্যে নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন। সেপ্টেম্বরে তার ‘সামিট অফ দ্য ফিউচার’ কে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কর্মহীনতাকে আগের যে কোন সময়ের চেয়ে আরও ‘গভীর এবং আরও বিপজ্জনক’ বলে অভিহিত করেন।
সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তির প্রশ্নগুলোর প্রাথমিক প্ল্যাটফর্ম ভূ-রাজনৈতিক অচলাবস্থার কারণে’ দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদ এবারই প্রথম বিভক্ত হয়নি।’ তবে এবারের বিভক্তি সবচেয়ে বেশি ‘গভীর এবং বিপজ্জনক।’
মহাসচিব বলেছেন, স্নায়ু যুদ্ধের সময় থেকে ভিন্ন, যখন ‘সুপ্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলো পরাশক্তিকে পরিচালনা করতে সাহায্য করেছিল’, সেই প্রক্রিয়াগুলো ‘আজকের বহুমুখী বিশ্বে’ হারিয়ে গেছে।
জাতিসংঘ প্রধান সতর্ক করেছেন ‘আমাদের বিশ্ব আজ একটি বিপজ্জনক এবং অপ্রত্যাশিত ‘বিশৃঙ্খলার যুগে প্রবেশ করছে’।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page