October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বুধবারের প্রথম প্রহরে জাপানকে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া বুধবার প্রথম প্রহরে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সতর্ক বার্তা এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা থেকে বিরত রাখতে পিয়ংইয়ংকে নিষিদ্ধ করার জাতিসংঘের একাধিক প্রস্তাব উপেক্ষা করে তারা এ উৎক্ষেপণের কথা জানালো। জাপান এ কথা জানিয়েছে।

চলতি বছর উত্তর কোরিয়া এ নিয়ে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এরআগে দুইবার তারা এ ধরনের স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণে ব্যর্থ হয়।
এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, তিনি উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং দেশের জনগণকে তা জানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে সরকারি মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় এ উৎক্ষেপণ বাতিলের দাবি জানাবেন।
তিনি আরো বলেন, ব্যালাস্টি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে ধরনের ব্যবহার জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘনের সামিল। এক্ষেত্রে জাপান তাদের ত্রিপক্ষীয় অংশীদার দেশ দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এ মাসের শুরুর দিকে সিউলের গোয়েন্দা সংস্থা জানায়, গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের তৃতীয় প্রচেষ্টার প্রস্তুতি চূড়ান্ত ধাপে রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রোববার বলেন, এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।
জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর কাং হো-পিল সোমবার বলেন, ‘সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বর্তমান প্রস্তুতি অবিলম্বে বন্ধ করতে আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের সতর্কতা সত্ত্বেও যদি উত্তর কোরিয়া সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেয় তাহলে আমাদের সামরিক বাহিনী দেশের জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page