October 3, 2026, 5:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর হামলায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বুরকিনা ফাসোতে সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়ে অন্তত ৬০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিও)।

তবে সরকারের পক্ষে বলা হয়েছে, নির্দিষ্ট জিহাদীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার এইচআরডব্লিও’র রিপোর্টে বলা হয়েছে, আগস্ট থেকে শুরু করে সেনাবাহিনীর তিনটি ড্রোন হামলায় নিহতের এ ঘটনা ঘটে। দু’টি চালানো হয় জনাকীর্ণ একটি বাজারে এবং অপরটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।
দেশটিতে ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসেন। তিনি আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গ্রুপগুলোকে দমনে নজর দেন।
নিউইয়র্ক ভিত্তিক সংগঠনটি রিপোর্টে বলেছে, বুরকিনা ফাসোর সামরিক বাহিনী ভিড়ের মধ্যে হামলার জন্যে সবচেয়ে নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। এতে উল্লেখসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে যা যুদ্ধ আইনের লংঘন।
রিপোর্টে আরো বলা হয়েছে, এসব ড্রোন হামলার মধ্যদিয়ে যুদ্ধ শর্ত লংঘন করা হয়েছে, কারণ এখানে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোন পার্থক্য করা হয়নি।
এইচআরডব্লিও বুরকিনা সরকারের প্রতি অবিলম্বে এসব যুদ্ধাপরাধের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহযোগিতা দেয়ারও আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page